প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে তামিমের সঙ্গে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজেই। তবে ঠিক কোন কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সাক্ষাৎ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও এটা স্রেফ ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের’।

এর আগে, গত ৬ জুলাই হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। এরপর প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। যদিও নানা কারণে বিশ্বকাপে অংশ নেয়া হয়নি তার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version