শুক্রবার, সেপ্টেম্বর ১৮

পবিপ্রবি প্রতিনিধিঃ জমকালো আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি, উপ পরিচালক আবু হানিফ, সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা আনে না এটি মন ও মানসিকতার উন্নতি সাধন করে। তিনি এসময় শিক্ষার্থীদের টুর্নামেন্ট সফলভাবে শেষ করার আহ্বান জানান।”

উদ্বোধনী খেলায় সিএসই ও ইডিএম অনুষদ প্রতিদ্বন্দ্বিতা করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version