হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় রফিকুল ইসলাম নামে এক কৃষকের বাড়ির আঙ্গিনায় থাকা ধানের গাদায় আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৭ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২০ নভেম্বর ) ভোরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, সোমবার ভোরে রফিকুল ইসলামের প্রতিবেশীরা ধানের গাধায় ধোঁয়া দেখতে পায়। এর পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করতে ব্যার্থ হয়।পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে প্রায় ৭ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন,কে বা কাহারা আমার বাড়ির আঙ্গিনায় থাকা ৭ বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়েছে।এতে করে আমার প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করব।

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ মনির হোসেন বলেন,সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনি। এতে কৃষকের বেশিরভাগ ধানের গাধা পুড়ে গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন,অগ্নিকাণ্ডের ঘটনাটি জানা নেই। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version