পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে গুপ্তধন ভেবে বোতল সাদৃশ্য বোমা কাটার সময় বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ নভেম্বর)  সন্ধ্যায় সুন্দরগঞ্জ  উপজেলার তিস্তা নদীর পার সংলগ্ন  বেলকা ইউনিয়নের জিগাবাড়ি চরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরিবার আহত ব্যক্তিরা হলেন, জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম (৩৯), তার স্ত্রী পারভীন বেগম (৩৩), বড় ছেলে মারুফ মিয়া (২০) ও ছোট ছেলে রিপন মিয়া (১৭) তারা  একই পরিবার সদস্য বলে জানা গেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমেরুজ্জামান  বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান,
 কিছুদিন আগে সিকিমের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ভারত থেকে বিভিন্ন ধরনের আসবাব পত্র সহ মালামাল ভেসে আসলে, নদীর তীরবর্তী লোকজন সেগুলো সংগ্রহ করে।
দুপুরে ওই এলাকার চরে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় আব্দুল হাকিম নদীতে ভেসে আসা মাটিতে চাপা পড়ে থাকা একটি বোতল সাদৃশ্য বস্তু দেখতে পায়। সেটিকে গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে বোতলের মুখ   বিভিন্নভাবে খোলার চেষ্টা করে এরপর পরে খুলতে না পেরে দা দিয়ে আঘাত করে কাটার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়। এতে তার পরিবারের চারজন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, এটিকে গুপ্তধন ভেবে পরিবারের সবাই একত্রিত হয়ে কাটতে গিয়ে সবাই একসঙ্গে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version