রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় রাস্তার পাশে পড়ে থাকা এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে পুলিশ।
৭০ বছর বয়সী ওই বৃদ্ধার নাম সুফিয়া খাতুন।
তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী গ্রামের বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
শুক্রবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় সুফিয়াকে তার ছেলে বাবুল হোসেন (৫১) ও মেয়ে ফাতেমা আক্তারের (৫০) কাছে হস্তান্তর করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় নয় বছর ধরে নিখোঁজ ছিলেন সুফিয়া খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১৬ নভেম্বর) রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানি বাজারে রাস্তার পাশে এক বৃদ্ধা অভুক্ত অবস্থায় পড়ে আছেন। বিষয়টি জানতে পেরে ডিমলা থানার ডিউটিরত এএসআই আফছার আলী সেখান থেকে বৃদ্ধাকে উদ্ধার করে।
আফছার আলী জানান,বেশ কিছুদিন ধরে দেখছি চাপানি বাজারের একটি গলিতে ওই বৃদ্ধা মানবেতর জীবন যাপন করছিলেন। তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল থাকায় ঠিকানা ও পরিচয় ঠিকমতো বলতে পারছিলেন না। তার দেওয়া আংশিক তথ্যের ভিত্তিতে বিভিন্ন থানায় খোঁজ খবর নিয়ে পরিচয় নিশ্চিত করি।পরে তাকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে পরিবারের কাছে দেয়া হয়।

স্থানীয়রা বলেন, ওই বৃদ্ধা গত ৮ থেকে ৯ বছর ধরে চাপানি বাজারে অবস্থান করছে। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।
বৃদ্ধার ছেলে বাবুল হোসেন জানান, নয় বছর আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তার মা সুফিয়া খাতুন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের মাকে কোথাও পায়নি। একপর্যায়ে তারা মাকে খুঁজে পাওয়ার আশা তারা ছেড়েই দিয়েছিলেন। পাঁচ বছর আগে তাদের বাবারও মৃত্যু হয়। পুলিশের মানবিকতায় হারানো মাকে এতোদিন পরেও ফিরে পেলেন তারা।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, বীরগঞ্জ থানায় বৃদ্ধার ছবি পাঠিয়ে পরিচয় জানার চেষ্টা করা হয়।সেখানে থানা পুলিশের সহযোগিতায় তার সঠিক পরিচয় পাওয়া যায়। পরে শুক্রবার রাতে তাকে পরিবারের কাছে তুলে দেয়া হয়।
ওসি জানান, নয় বছর পর সুফিয়া খাতুন কে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version