মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলিতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরে নিহতের পরিবারের সদস্যদের কাছে এ সহায়তা হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় মিধিলিতে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরের সোবাহান মৃধার স্ত্রী সাহানাজ বেগম (৫৫) নিহত হয়। পরে আজ শনিবার নিহতের পরিবারের সদস্যদের কাছে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, গতকালের ঘূর্ণিঝড়ে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ হতে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তনু চন্দ্রকর, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ দাদন সরদার সহ অন্যান্যরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version