তিমির বনিক,মৌরভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিল উৎসবের আমুদ ফুর্তি। ঐদিক থেকে বরপক্ষও চলে এসেছিল।

ঠিক সেই মুহূর্তে উৎসবে ছন্দপতন ঘটে। হানা দিয়ে বাঁধা হয়ে দাঁড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বিয়ের আয়োজন পণ্ডসহ জরিমানা করা হয় উভয়পক্ষকে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে পাবনা জেলার সুজানগর উপজেলার শাহীন আলমের অপ্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল।

দুপুর ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেখানে হানা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বাল্যবিবাহ পণ্ড করে অপ্রাপ্তবয়স্ক মেয়ের মা তাহমিনা বেগমকে ৭ হাজার টাকা এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের বাবা শাহীন আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাল্যবিবাহ পণ্ডসহ অভিযানেরবিষয়টি ও পাশাপাশি জরিমানার বিষয়ে নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, এ রকম অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে কুলাউড়া থানাপুলিশের একটি দল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version