কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভীপাড়ার মৃত আমির হোসেনের ছেলে
বদি আলম (২৬) ও একই এলাকার জহির আহম্মদের ছেলে এনায়েত উল্লাহ(১৮)।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়ন মৌলভীপাড়া ও আশপাশ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, টেকনাফ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে বদি আলম এবং এনায়েত উল্লাহ নামে দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। আটককৃত মাদক কারবারীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত যোগসাজসে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজশে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অভিনব পন্থা অবলম্বন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল বলে জানায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version