মশিউর রহমান

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রব্বানী লিকু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, বর্তমান সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমুখ।

বক্তারা সিইসি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদের তফসিলকে অবৈধ বলে তা বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version