বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সদস্য ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গীদের
কাপরুুষোচিত বোমা হামলায় নিহত সাবেক সিনিয়র সহকারী জজ স্বর্গীয় জগন্নাথ পঁাড়ে ও শহীদ সোহেল
আহম্মেদ এর ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ নওগঁা জজশীপের কনফারেন্স কক্ষে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়
সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুশামীম আজাদ। সভায় নিহতদের কর্মময় জীবনের
উপর আলোকপাত করেন নওগঁার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ
মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ তাজুল
ইসলাম মিঞা ও সহকারী জজ আফসান ইলাহী। নিহতদের রুহের মাগফেরাত ও তঁাদের পরিবারের সদস্যদের
কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহকারী জজ মোঃ কুদরাত-ই-খোদা। উক্ত অনুষ্ঠানে
নওগঁা জেলা জজ আদালতে কর্মরত সকল বিচারক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় পুলিশের অভিযান: ধানক্ষেত ও স্কুল ব্যাগ থেকে মদ উদ্ধার
- এআই দিয়ে তারকাদের ভুয়া ভিডিও, প্রতিকার কী?
- হুতি কারা? ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী থেকে আঞ্চলিক শক্তি হয়ে ওঠার ইতিহাস
- হার্টে ছিদ্র নিয়ে লড়ছে মাহিরা, বাঁচাতে প্রয়োজন আপনাদের একটু সাহায্য!
- নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ
- নেত্রকোনা হাউজ প্রাঙ্গণে সিনিয়র সচিব ও তার সহধর্মিণীর নিম গাছ রোপণ
- ইয়াবা উদ্ধার ও ওয়ারেন্ট তামিল: মদনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
- কলমাকান্দায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার




