রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে এক বোনের মরদেহ গলাকাটা অবস্থায় ছিল।

গতকাল রোববার গভীর রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।দুই বোনের নাম নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)।

জেসমিনের লাশ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। নাসরিনকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক  তাঁকে মৃত ঘোষণা করেন। আর বড় বোন জেসমিন ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ গলাকাটা অবস্থায় ছিল।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী জানান, ওই ফ্ল্যাটে মা ও ভাইয়ের সঙ্গে ওই দুই বোন থাকতেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে দুই বোনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের চিকিৎসাও চলছিল। তাঁদের বিয়ে হয়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে একজনকে হত্যা করে আরেকজন আত্মহত্যা করেছেন। তবে তদন্তের আগে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ঘটনার সময় তাদের ভাই ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। তাঁর অসুস্থ মা এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version