ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরষ্কারের ঘোষণা দিয়ে ছিলেন মসজিদের ইমাম। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরষ্কার জিতে নিয়েছে টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড আদি টাঙ্গাইল ছাপড়া মসজিদ এলাকার ৩৩জন কিশোর।

আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ ইসমাইল হোসাইনের উদ্যোগে আদি টাঙ্গাইল বায়তুল আমান(ছাপড়া মসজিদ)মসজিদের পরিচালনা কমিটি (১০ নভেম্বর) শুক্রবার আয়োজন করে।

জানা যায়, কয়েকদিন আগে মসজিদের ইমাম ঘোষণা দিয়েছিলেন যে, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হবে। শিশু –কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিত যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে এই আয়োজন এলাকার সবাই স্বাগত জানিয়েছেন।

ইমাম সাহেব বলেন‘ মূলত কিশোরদের নামাজের প্রতি আগ্রহ এবং নামাজ শুদ্ধ করে শিখতে পারে সেই উদ্দেশ্যে এই টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ পড়ার ঘোষণা। ঘোষনার পর থেকে প্রায় ৭০ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা হিসাব রাখার জন প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেয়া হতো। যদি কেই কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকতো তখন তার গণনা বন্ধ করে দেয়া হতো।

তিনি আরো বলেন‘ প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিক ভাবে নামাজ শিক্ষা ও নামাজ সর্ম্পকে জরুরি মাসয়ালাও শেখানো হয়, নামাজের প্রতি মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সর্ম্পকে শিক্ষা দেওয়া হয়েছে।

নামাজে অংশ নেয়া কিশোরদের মধ্যে থেকে রুলীন রাহাত, শিমরোজ হাসান শিহাদ, সাবিদ হোসেন, আদর,সুমন, আকিব, স্পর্শ জানায়, শুধুমাত্র পুরষ্কারের জন্য নয়, বরং মহান আল্লাহকে সন্তষ্ট করতেই নামাজ আদায় করেছে তারা। তবে পুরষ্কারের ঘোষনা দেয়ায় নামাজের প্রতি আগ্রহটা আর বেড়ে যায়।

শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বাইসাইকেল তুলে দেওয়ার সময় বায়তুল আমান (ছাপড়া মসজিদ) পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইছহাক উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাসুম মিয়া, আনিসুর রহমান, খন্দকার আবিদ হোসেন ইমন, আবুল হাসান সাজলী, জাহাঙ্গীর আলম ও মতিউর রহমান উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version