মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে কমলগঞ্জে উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে পৌরসভা প্রঙ্গন থেকে শুরু হওয়া বিশাল আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রা ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ বাজার চৌমুহনী চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আসিফ নেওয়াজ রনি, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাবেক সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের  নেতবৃৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version