তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের জাতীয় উদ্যান লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দূর্বল থাকার কারণে বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

বুধবার ( ৮ই নভেম্বর ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দূর্বল হয়ে পড়ে। পরে ট্রেনটি পিছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ প্রতিবেদকে বলেন, জয়ন্তিকা আন্তঃনগর এক্সপ্রেসের ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা পাহাড়ি পথ উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিক ভাবে চলতে পাড়বে। ট্রেনটি সরানো হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version