তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে ফেসবুকে নিয়ে লেখালেখির ঘটনায় রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাশের বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোহান নামে ১জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত রেজাউল করি পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ করেছে।

রেজাউল করিম নাঈমের মামা শাহরুখ মিয়া জানান গতকাল বিকালে ফেসবুকে লেখালেখি নিয়ে নাঈমের বাবা চেরাগ মিয়ার সাথে পাশের বাড়ির রনির বাবা নুরুল এর সাথে কথা কাটাকাটি হয় একপর্যায়ে রনি তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে নাঈমের বাবা ও মায়ের পর আক্রমণ চালায়। পরে নাঈম ও তার বোন এগিয়ে আসলে তাদের ওপর আক্রমণ করে। এক পর্যায়ে নাঈমকে নুরুল ও তার ছেলে রনিসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে আঘাত করে পালিয়ে য়ায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার রাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদকে জানান, এ ঘটনায় ১জনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version