Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নাগরপুরে দুটি সড়ক পাকাকরণ ও একটি স্কুলের নবনির্মিত একাডেমিক ভবন শুভ উদ্বোধন

ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে দুটি সড়ক পাকাকরণ ও একটি স্কুলের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাকুটিয়া কান্দাপাড়া -সাক্ষী পাড়া সড়ক; হারইপাড়া- বেংগ্রুয়াগ্রাম সড়ক পাকাকরণ কাজ ও পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন টাঙ্গাইল- ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী( এলজিইডি) মাহবুবুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জিএম ফুয়াদ মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম দুলাল,যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি প্রমূখ।

Exit mobile version