আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কমনওয়েলথ সেক্রেটারিয়েটরের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছে। চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে তাদের প্রি-অ্যাসেসমেন্ট টিম ঢাকায় আসতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার (৩ নভেম্বর)গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ইলেক্টোরাল সাপোর্ট সেকশন, গভর্নেন্স অ্যান্ড পিস ডাইরেক্টরেট বিভাগের প্রধান লিনফোর্ড এন্ড্রুস আমাকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর কথা তারা বলেছেন। আমরা তাদের সাধুবাধ জানিয়েছি। নির্বাচন কমিশন বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে।

আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য গত মে মাসেও কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়ার সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদন চেয়েছে নির্বাচন কমিশন।

আগামী ২১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমগুলোকে আবেদন জানানোর আহ্বান করা হয়েছে।

ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাই কমিশনের কাছে আবেদন আহ্ববানের বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ভোট।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version