Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
    • দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার
    • যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে
    • বাংলাদেশ কিনছে নতুন ১৪টি বিমান: জামালপুরে বিমান প্রতিমন্ত্রী
    • দিন ও রাতব্যাপী নানা কর্মসূচিতে কলমাকান্দায় মে দিবস উদযাপন
    • নেত্রকোনায় ধনু ও মগড়ার নদীর পানি বাড়ছে, বিপদসীমার ওপরে কংস ও উব্দাখালীর
    • শ্রমিক সংকট ও অতিবৃষ্টির কবলে নেত্রকোনার হাওর, ক্ষতির মুখে হাজারো কৃষক
    • প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    রবিবার, মে ৩
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Home»খেলাধুলা»ক্রিকেট»লঙ্কানদের ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল ভারত
    ক্রিকেট

    লঙ্কানদের ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল ভারত

    News EditorBy News Editorনভেম্বর ৩, ২০২৩No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিধ্বংসী বোলিংয়ে লঙ্কানদের ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল স্বাগতিকরা। একইসঙ্গে নিশ্চিত করেছে সেমিফাইনালের জায়গা। সাত ম্যাচের সবকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রোহিত শর্মার দল।

    মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৫৮ রানের পাহাড়সম লক্ষ্যের কাছে দেবে যায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম পাথুম নিসাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন জাসপ্রিত বুমরাহ। পরের ওভারের প্রথম বলেও উইকেট। এবার দিমুথ করুনারত্নেকে গোল্ডেন ডাক উপহার দেন মোহাম্মদ সিরাজ। ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম দুই ওপেনিং বোলার নিজেদের প্রথম বলেই পেলেন উইকেটের দেখা।

    সেই ওভারের পঞ্চম বলে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসের স্টাম্প উড়িয়ে দেন সিরাজ। নিজের দ্বিতীয় ওভারে এসে সাদিরা সামারিবিক্রমাকে শিকার করার পর ফিরিয়ে আনেন এশিয়া কাপ ফাইনালের স্মৃতি।

    তবে লঙ্কানদের গুঁড়িয়ে দেওয়ার বাকি কাজটা সারেন শামি। আগের দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে ডানহাতি এই পেসার জানিয়েছিলেন কতটা আগুনে ফর্মে  আছেন তিনি। ইনিংসের দশম ওভারে প্রথমবার তার হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর একে একে শামির শিকারে পরিণত হয় চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমন্থ, দুশমন্থ চামিরা ও কসুন রাজিথা। যার ফলে ২০ ওভারও খেলতে পারেনি শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১৪ রান রাজিথার ব্যাট থেকে। তিন অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন ব্যাটার।   ভারতের হয়ে শেষ উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা।

    মাত্র ৫ ওভারে ১৮ রান খরচ করে ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন শামি। পান ম্যাচসেরার পুরস্কার। ৪৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার এখন তিনি। এর আগে ৪৪ উইকেট নিয়ে তালিকার চূড়ায় ছিলেন জহির খান ও জাভাগাল শ্রীনাথ।

    এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৫৭ রান তুলে ভারত। ইনিংসের প্রথম বলে চার মারা অধিনায়ক রোহিত শর্মা সাজঘরে ফেরেন পরের বলেই। কিছুটা নড়বড়ে লাগছিল বিরাট কোহলি ও শুভমান গিলকে। দুজনেই নতুন জীবন পেয়ে দ্বিতীয় উইকেটে গড়লেন ১৮৯ রানের জুটি। সেঞ্চুরির পথে থাকলেও আক্ষেপ নিয়ে ফেরেন তারা।

    ৯২ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯২ রানে মাদুশঙ্কার শিকার হন গিল। এর কিছুক্ষণ পর মাদুশঙ্কার বলেই পথ হারান কোহলি। ৪৯তম সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে ৯৪ বলে ১১ চারে ৮৮ রান করেন তিনি। অল্প সময়ে দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। তবে সেটা সামাল দেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে ৬০ রান যোগ করেন তারা।

    রাহুল ২১ রানে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন আইয়ার। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৫৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮২ রানের ঝোড়ো ইনিংস। এরপর রবীন্দ্র জাদেজার ২৪ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংসে সাড়ে তিনশ পার করে ভারত।

    ৫ উইকেট শিকারের পেছনে ৮০ রান খরচ করেন দিলশান মাদুশঙ্কা। সেই রানটাও করতে পারেনি লঙ্কানরা ব্যাটাররা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Editor

    Related Posts

    ঘরের মাঠে রান তাড়ায় নয়া রেকর্ড বাংলাদেশের

    এপ্রিল ২৮, ২০২৬

    সিলেট টাইটান্সের জয়ে বিপিএল সিলেট পর্বের ইতি

    জানুয়ারি ১২, ২০২৬

    আজ সিলেটে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসর

    ডিসেম্বর ২৬, ২০২৫
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.