আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সহধর্মিণী ফিরোজা আমুর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

বুধবার (১ নভেম্বর) আছর বাদ কেন্দ্রীয় মসজিদে উপজেলা যুবলীগের উদ্যোগে মরহুমার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদার, সদস্য সচিব সৈয়দ শাওন ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য ফিরোজা আমু ২০০৭ সালের ১ নভেম্বর ইন্তেকাল করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version