গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। হামাস জানিয়েছে, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের সাঁজোয়া যানে হামলা চালিয়েছে।

গত সোমবার রাতেও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের ৩০০টি অবকাঠামোয় হামলার দাবি করেছে তারা।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, পশ্চিম জাবালিয়ায় হামাসের একটি শক্তিশালী ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছেন তাঁরা। হামাসের কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া হামাসের প্রায় ৫০ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version