Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মায়ের আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক ডা.এম.এ.মান্নান

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মানবিক চিকিৎসক ডা.এম.এ.মান্নান এ-র সম্মানিত মাতা মনোয়ারা বেগম দীর্ঘ এক মাস যাবত গলায় ক্রনিক এবসেস,থাইরয়েড ও ডায়বেটিসসহ নানান রোগে আক্রান্ত হয়ে বর্তমানে টাংগাইলের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দায়িত্বপাপ্ত চিকিৎসক জানান-পূর্ণ আরোগ্য হতে সময় লাগবে। ধৈয্য ধরতে হবে।নিয়মিত ড্রেসিংসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রুটিন চেকআপ চলছে।

এদিকে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করে সাংবাদিক ডা.এম.এ.মান্নান বলেন-আমার আম্মা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় টাংগাইলের একটি বেসরকারি হাসপাতালে ইএনটি ও সার্জন এ-র তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ রহমতে মায়ের বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল।
আমি আমার মাতার সুস্থতার জন‍্য সকলের নিকট দোয়া চাই।আমি আশাবাদী মহান আল্লাহ রহমতে সকলের দোয়ায় অতি দ্রুত আমার মাতা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, ইনশাআল্লাহ্।

উল্লেখ্য-সাংবাদিক ডা.এম.এ.মান্নান জাতীয় দৈনিক সংগ্রাম,সাপ্তাহিক চলনবিলের আলো,দ্যা মেইল বিডি তে সাংবাদিকতাসহ চিকিৎসা ও শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।

Exit mobile version