স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে মনিরামপুরের গণমানুষের প্রিয় নেতা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি, জননেতা জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলীর পক্ষে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূলের মানুষের মাঝে তুলে ধরে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।

আজ সোমবার (৩০ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের খামারবাড়ী বাজার, বালিয়াডাঙ্গা মানিকতলা মোড়, বালিয়াডাঙ্গা ঈদগাহ মোড়, বালিয়াডাঙ্গা হাইস্কুল মোড়, মুন্সিখানপুর আনোয়ারের মোড়, মুন্সিখানপুর গাজী পাড়ার মোড় ও তেঘরি বদুখার মোড়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান,শরিফুল ইসলাম,যুবলীগ নেতা খলিলুর রহমান, লুৎফর রহমান, মনিরুজ্জামান মনির, আমিনুর রহমান, মারুফুল ইসলাম,শ্রমিক লীগ নেতা ফরিদ আহমেদ মাসুম বিল্লাহ,কৃষকলীগ নেতা শাকিল রানা, নুরনবী,ছাত্রলীগ নেতা হাসান, শাহরিয়ার, নাজিম ইমন, আবিদ, রাজু, ওয়ালিদ,আনারুলসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তারা সাধারণ ভোটারদের মাঝে নৌকায় ভোট চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version