কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রব্বানীকে (২৬) গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত রব্বানী কলমাকান্দার বিশ্বনাথপুর গ্রামের আ. মান্নানের ছেলে।

গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আসামির অবস্থান নিশ্চিত করে কিশোরগঞ্জের র‌্যাব-১৪ (সিপিসি-২)। এ ক্যাম্পের কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে ও গাজীপুরের র‌্যাব-১ এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে রব্বানীকে গাজীপুরের সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

তিনি জানান, চলতি বছরের গত ৫ আগস্ট রাত অনুমান সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর বসত ঘরে অনুপ্রবেশ করে রব্বানী। পরে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে কলমাকান্দায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি রব্বানী এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় নিজেকে আত্মগোপন করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলামাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version