যুক্তরাজ্য প্রবাসী দিগ্বিজয় রায় রণিকে সংবর্ধনা দিয়েছে জুবিলিয়ান ৯৯ ব্যাচ। গত বুধবার রাত ৯টায় সুনামগঞ্জ পৌর শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে বন্ধুদের ভালবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য প্রবাসী দিগ্বিজয় রায় রণি। এ সময় দিগি¦জয় রায় রণি বলেন-জুবিলিয়ান ৯৯ ব্যাচ দীর্ঘদিন যাবত সামাজিক বিভিন্ন কর্মকান্ডে একসাথে থেকে আর্ত মানবতার কাজ করে যাচ্ছে । যা প্রশংসার দাবী রাখে। আমরা প্রবাসী বন্ধুরাও সকলের সাথে এই সব মহতি কাজে অংশ গ্রহন করতে পেরে আনন্দিত। করুণা, বন্যাসহ সকল দুর্যোগেই জুবিলয়ান ৯৯ ব্যাচ কাজ করে যাচ্ছে। এছাড়াও খেলা-ধুলাসহ সমাজের সকল ভালো কাজে জুবিলয়ান ৯৯ ব্যাচ সরব আছে থাকবে। দেশে অবস্থানরত সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন একতাবদ্ধ হযে কাজ করলে যে কোন কাজ সহজেই করা যায়। এছাড়াও বক্তব্য রাখেন-আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রূপক তালুকদার, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম সুনামগঞ্জ এর সভাপতি মুহাম্মদ আমিনুল হক। এ সময় উপস্তিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রীকান্ত, শাহজাহান, আবু হানিফ, মাহিন, শাহীন, আইনজীবি অমিতাব, কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝলক প্রমুখ। পরে সংবর্ধিত অতথিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
ব্রেকিং নিউজ
- আজ মহাষষ্ঠী
- চোরাচালানের প্রতিবেদন প্রকাশেই কি খুন হলেন সাংবাদিক আলিফ?
- নেত্রকোনায় হাত-পা বাঁধা অবস্থায় মিশুকচালক রুকনের মরদেহ উদ্ধার
- বইয়ের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়ন, কেন্দুয়ায় অভিযুক্ত দপ্তরি
- দুর্গাপুরে পুলিশের তল্লাশি: ইয়াবাসহ যুবক পুলিশের জালে
- কৃষিতে অসামান্য অবদান: নেত্রকোনায় ২৫ নারীকে সম্মাননা
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক




