বুধবার, সেপ্টেম্বর ২৩

শুভ তংচংগ্যা, বান্দরবান

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বান্দরবানে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গা পূজা।

আজ দুপুর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। বেলা দুইটা দিকে বান্দরবানে সাঙ্গু নদীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য।

আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে দুর্গাপূজা দশমী পূজার মূল আনুষ্ঠানিকতা বা দর্পণ বিসর্জন হয়। সকাল ৬টা ৪৫ মিনিট পর শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পূজারম্ভ প্রতিমা-নিরঞ্জন ও শান্তির জল প্রদান করা হয়। এসময় পুষ্পাঞ্জলি প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত রাহুল চক্রবর্ত্তী ।

পুষ্পাঞ্জলি শেষে সনাতন ধর্মালম্বীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এদিকে মণ্ডপে মণ্ডপে চলে ঢাক-ঢোল ও ধর্মীয় আরতি, ধুপ আর মোমাবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো পূজা মণ্ডপ। এদিকে বেলা গড়াতে গড়াতে জেলা উপজেলার মন্দিরগুলোর প্রতিমা সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হয়।

বিসর্জনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি বিসর্জন ঘাটে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রস্তুত ছিলেন। একটি মণ্ডপের প্রতিমা বিসর্জনে ঘাটে নেয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেয়া হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version