বুধবার, সেপ্টেম্বর ৩০
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
শারদীয় দূর্গা পুজা উপলক্ষো জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে পাঁচবিবি লাল বিহারী পাইলট ও নছির উদ্দিন মন্ডল সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের আয়োজনে কেন্দ্রীয় বারোয়ারী চত্তরে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ৮৮ ব্যাচের সভাপতি মোনোয়ার হোসেন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন বন্ধন-১৫ এর পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, উপদেষ্টা দুলাল প্রসাদ গোয়ালা দুলু, কোষাধ্যক্ষ নুর আলম, সদস্য মুক্তার হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ৭০টি পরিবারের মাঝে চাল, ডাল, পরিধেয় কাপড়সহ নগদ অর্থ বিতরণ করা হয়।
Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version