ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে শহিদ শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৮ অক্টোবর) সকালে বিদ্যালয় হল রুমে র‍্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান , সহকারী প্রধান শিক্ষক মোঃ মুন্নাফ মিয়াসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ স্বপরিবারকে নির্মমভাবে হত্যার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানসহ অন্যরা।দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হাকিম।

এদিকে,নাগরপুর মহিলা কলেজ সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজে এ দিবসটি নানা আয়োজনে উদযাপন করেন।এসকল অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version