স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিব ও নবায়ন যোগ্য জ্বালানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শহরের লতিফা কনফারেন্স হলে উন্নয়ন সংস্থা হাউস, সুজন, ক্লিন ও বিডব্লিওজিইডি’ র আয়োজনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। 

সুজনের নির্বাহী পরিচালক বাবু নির্মল ভট্রাচার্যের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোদাচ্ছির আলম,  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু,  সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, সুনামগঞ্জ ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, সুনামগঞ্জ খামারী সংঘের যুগ্ম আহবয়ক জাহির উদ্দিন, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃঞ্চা আক্তার রুশনা, সাংবাদিক জসিম উদ্দিন, , দ্বিপাল ভট্রাচার্য, যুব নেতা বাবলু মিয়া প্রমুখ।

সেমিনারে বাংলাদেশে চাইনিজ উদ্যোগ বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায় বিনিয়োগ ও নবয়ান যোগ্য জ্বালানি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ। সেমিনারে আলোচকরা চীন সহ যেকোন দেশের ঋণে বাস্তবায়িত প্রকল্প সমুহের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি করেন। একই সাথে কয়লা ও গ্যাস ভিত্তিক জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের গুরুত্ব আরোপ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version