রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার(১৫ অক্টোবর)বিকেলে উপজেলা বিজয় চত্বরে এ সভার আয়োজন করেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদ।

এসময় ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডোমার-ডিমলা (নীলফামারী-১)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় তিনি সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনোয়ারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখা,বাবু নীরেন্দ্রনাথ রায় ভাইস চেয়ারম্যান ডিমলা উপজেলা পরিষদ।

এ সময় ইউপি সদস্যসহ সুবিধাভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version