আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটি দেশ যে এগিয়ে যেতে পারে তা আজ প্রমাণিত।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে কাওলা মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ অনেক সংগ্রামের পথ বেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে একথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, যেখানে যেখানে রেলগেট সেখানে ওভারপাস করে দেব, যাতে মানুষকে যানজটে কষ্ট করতে না হয়।

গত ৭ অক্টোবর উদ্বোধন হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সেদিন উদ্বোধন উপলক্ষে একটি সুধী সমাবেশ হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকায় সে সময় সমাবেশটি অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকে সমাবেশস্থলে আ. লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। মিছিল-স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিএনপি নেত্রী খালেদা জিয়া কখনও বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি বলেন, খালেদা জিয়া পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে চলতে চেয়েছিল। জাতির পিতার হত্যাকারীকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল। আর আল বদর, রাজাকার, যুদ্ধাপরাধী, যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানের হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। জিয়া বসিয়েছিল, এরশাদও, খালেদা জিয়াও। কাজেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এদের কোনো অবদান নেই। তারা সেটা করতেও চায় না। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের কথা ভাবে। দেশের মানুষের উন্নতি চায়; আর সেভাবেই কাজ করে যাচ্ছে।

অসুস্থ খালেদা জিয়াকে ছেলে কেন দেখতে আসে না- জনসভায় এমন প্রশ্ন রাখেন শেখ হাসিনা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version