Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

গাইবান্ধায় খালের পানিতে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে বোরহান মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বোরহান মিয়া ওই গ্রামের জনি মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, ওই সময় বোরহান মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজিরে একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। এরপর এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।

দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) ১,২,৩নং ওয়ার্ডের সরক্ষিত আসনের সদস্যা মাছুদা পারভীন বলেন, ওইস্থানে বোরহান মিয়া নামের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

Exit mobile version