শনিবার, অক্টোবর ৩

মনিরুজ্জামান খান গাইবান্ধা :

গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী রোডে ইন্দ্রাড়পাড় মোড় নামক এলাকায় ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নুরুজ্জামানের ছেলে নয়ন (৪৫), আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮) ও মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।

ওসি বলেন, গোপন সংবাদে সোমবার দুপুরে গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের নশরতপুরস্থ (ইন্দ্রারপাড়) জনৈক সালাম মুন্সির বাড়ির পূর্ব পাশে গাইবান্ধা-বোনারপাড়া সড়কে চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে সাদা পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃত,ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version