লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামূল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র ডেপুটি ম্যানেজার ম্যানেজার (এসএম) ইলিয়াস সরকার, জেলা ব্যবস্থাপক রূপা রাণী দাস প্রমূখ। এ সময় সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস রহমান সোহান, ব্র্যাকের অফিসার সেলপ নূর নাহার, বিডিসি শরিফা খাতু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version