হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

আরো উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার নাজির হোসেন,হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসার লোকমান হোসেন, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত,সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফসহ আরও অনেকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version