নিজেস্ব প্রতিনিধি # ফরহাদ খোন্দকার

ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন বলেছেন, বিশ্বমানবতার মা, বিশ্ব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

সোমবার (৯ অক্টোবর) ২৩ বঙ্গবন্ধ এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত চক্র ফের তৎপর হয়ে উঠেছে। তারা নানান য়ড়যন্ত্র করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইদুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতা জনাব লায়ন শেখ আজগর নস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version