ঝালকাঠি প্রতিনিধিঃ

টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ঝালকাঠি জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। শনিবার দুপুরে শহরের একটি চাইনিজ রোস্তরায় মধ্যহ্নভোজ শেষে মূলধারার টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে এই সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়।

এতে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদারকে আহবায়ক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, এসএ টিভির জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধা, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রতন আচার্য্য, একাত্তর টিভির জেলা প্রতিনিধি তরুন সরকার, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিম রেজা, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মঈনুল হক লিপু, জিটিভির জেলা প্রতিনিধি মো. শহীদুল আলম ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version