মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বড় মোহাম্মদপুর গ্রামের কিনামুদ্দিনের ছেলে ও সড়াইল ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কলেজ ছাত্র সৌরকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারনা করছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্প্রতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেউ একজন মোবাইলে সৌরভ কে ফোনে দেন। সৌরভ ফোন পেয়ে বাড়ী থেকে বাহিরে গেলেও রাতে আর ফিরে আসেনি। এ সময় পরিবারের লোকজন একাধিকবার সৌরভের ফোনে ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি। এরপর রাতে খোঁজাখুঁজিও করে তারা। সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে মাছ ধরতে যাওয়ার সময় বাড়ী অদূরে ধান ক্ষেতে সৌরভের বাম হাতের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য মিনহাজুল ইসলাম বলেন, সৌরভের পিতা-মাতা নিরহ লোক। সৌরভও খুব ভাল ছেলে। সে কখনও খারাপ ছেলেদের সাথে মেলামেশা করতেন না।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
- কলমাকান্দার সীমান্তে বিদেশী মদ উদ্ধার করল বিজিবি
- ১৫ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি ইউনিটে ২২০ পদ সৃজন
- অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
- ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের
- আইপিও প্রক্রিয়া সহজ করে ভালো কোম্পানি আনলেই পুঁজিবাজারে গতি বাড়বে
- বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
- কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড




