Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নানা আয়োজনে মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মশিউর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক ছাত্রনেতা ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

এতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য,সাবেক ও বর্তমান শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version