Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

দিনাজপুরের কুখ্যাত চোর সাদ্দাম একটি চোরাই হোন্ডা সহ আটক

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বোচাগন্জ (সেতাবগন্জ) উপজেলার কুখ্যাত মোটরসাইকেল চোর সাদ্দামকে একটি চোরাই মোটরসাইকেল সহ আটক করেছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার সময় দিনাজপুর পৌর শহরের মধ্য বালুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে লাল রঙের একটি এ্যাপাচি আরটির ১৬০ সিসি চোরাই মোটরসাইকেল সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত সাদ্দাম হোসেন ওরফে জীবণ (৩৫) দিনাজপুরের বোচাগন্জ উপজেলার সেতাবগন্জ পৌর শহরের রেল কলোনি এলাকার মৃত আইয়ুব আলী ওরফে পকেটমার আইয়ুব এর ছেলে। তার বিরুদ্ধে বোচাগন্জ থানা সহ দেশের বিভিন্ন থানার আরো ৩৫ টি মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে একটি মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত মামলার দায়িত্বপ্রাপ্ত (আই ও) এস আই ইমান আলী ।

Exit mobile version