ফেনী প্রতিনিধি # ফরহাদ খোন্দকার

ফেনীর যুবলীগ নেতা পিটু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম পিটুকে (৩০) ধরে পুলিশে সোপর্দ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পিটু ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বাসিন্দা। ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে শহরের মাষ্টার পাড়া এলাকা নিজাম উদ্দিন হাজারী এমপির বাসার কাছে থেকে আটক করে মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগেও তাকে জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিমের সাথে অসদাচরণের অভিযোগে পুলিশে দিয়েছিলেন নিজাম হাজারী। তিনি বহিরাগত উশৃঙ্খল লোকজন নিয়ে শহরের রামপুর এলাকায় আধিপত্য বিস্তার করেন। তাতে দলীয় লোকজনও তার কাছে হেনস্তার শিকার হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version