তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়। শনিবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সদর কোর্টে পৌঁছলে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সদর কোর্টের বিভিন্ন অফিস, কোর্ট মালখানা, হাজতখানা ঘুরে দেখেন, বিভিন্ন রেজিস্টার, নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর-২ দীপাংকর রায়, কোর্ট ইন্সপেক্টর-৩ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারসহ সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ।
ব্রেকিং নিউজ
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান



