সোমবার, অক্টোবর ২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নারী আসনে সংসদ সৈয়দা জহুর আলাউদ্দিন, পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে।

বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, মুত্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version