ঝালকাঠির সদর উপজেলায় খাল থেকে ময়ূরী আক্তার (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নথুলল্লাবাদ ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থা ওই কিশোরীর মরাদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কিশোরী ময়ূরী আক্তার ওই এলাকার সৈয়দ আলী খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর থেকে ময়ূরী নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সাড়ে ১১ টার দিকে তেতুলতলা বাজারের পাশে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি নাসির উদ্দীন সরকার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীর মরাদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরাদেহটি হস্তান্তর করা হয়েছে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version