বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার রাত ৯টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী বাজার সংলগ্ন মৃত শুকুর আলীর পুত্র সামছুল ইসলামের বাড়ীর গোসল খানার মেঝের নিচ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

ঐ বাড়ীতে কর্মরত রাজমিস্ত্রি শ্রমিক নবিউল ইসলাম ও উজ্জল হোসেন জানায়, বাড়ীটিতে সংস্কার কাজ করাকালীন ঐ দিন বিকেলে বালু সিমেন্ট মেশানো মসলা বেশি হওয়াই বাড়ীর মালিক তাদেরকে গোসল খানার মেঝের কাজ করতে বলেন। এ কাজ করতে গিয়ে তারা সেখানে লাগানো লাউ ও পুঁই শাকের গাছ উপড়ে ফেলে কোদাল দিয়ে মাটি সরাতেই সেখান থেকে অর্ধ পচা জিন্সের প্যান্ট, বেল্ট দেখে এবং গর্ত থেকে লাশের পচা দূর্গন্ধ পায়।
এ অবস্থায় তারা ভয় পেয়ে কাউকে কিছু না বলে জায়গাটি মাটি চাপা দিয়ে বিষয়টি পাঁচবিবি থানায় জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহিদুল হক, সিআইডি সদস্যের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম বলেন, মৃত দেহ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান মৃত দেহটি সম্পূর্ণ গলিত এবং কিছু হাড় পাওয়া গিয়েছে। ফরেনসিক সহ ডিএনএ টেস্টের পর পরিচয় সনাক্তকরণ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version