মোঃ আতাউর রহমান
লালপুর( নাটোর) প্রতিনিধি।

নাটোরের বনপাড়া- পাবনা মহাসড়কে লালপুর উপজেলার কদমচিলানে এলাকায় দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় সীমা খাতুন (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
বৃহস্পতিবার (৩১আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীমা খাতুন উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী এবং তিনি ইশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম বলেন, পাবনার ইশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা পাবনা-নাটোর মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনাটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেডের কর্মী নিহত হন। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ আছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version