দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী‘র ব্যক্তিগত আক্রোশে চলমান এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অসদাচরণ,ছাত্রীদের সাথে বাজে মন্তব্য করায় তাঁর বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে এ মানববন্ধন হয়।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম, সুমন দাস,জহুরা খাতুন, ফজলুর রহমান,আব্দুল কাদির, জহিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে তারা বলেন,দুর্গাপুর উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ব্যাক্তি আক্রোশের মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে মেয়েদের নানা ধরনের খারাপ মন্তব্য করার কারনে শিক্ষার্থীরা লজ্জাবোধ করছে প্রতিনিয়ত। আমরা শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি’র বদলী চাই।

বক্তারা আরও বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান সাবেক ছাত্র শিবির ও জামাত নেতা। তিনি ১৯৮৭ সনে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদ নিবার্চনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে জিএস পদে নিবার্চন করেছে। বর্তমানে আড়ালে থেকেই জামাতে ইসলামী এর কার্যক্রম পরিচালনা করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version