সুনামগঞ্জ প্রতিনিধি::
জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার সুখাইড় উত্তর ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে গোলকপুর বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version