শনিবার, অক্টোবর ৩

তামিলনাড়ুুতে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন, মৃত্যু অন্তত ১০ জনের, আহত ২০ জনেরও বেশি
শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে এই আগুন লাগে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। দমকল ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। রেলসূত্রে খবর, একটি কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোর ৫টা১৫মিনিটে মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। দমকল ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল এবং দমকল কর্মীরা। সকাল ৭টা ১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পোড়া কামরা থেকে মৃতদেহগুলি বের করে আনা হয়। আহতদেরও তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা। তিনি জানিয়েছেন, ট্রেনের ওই কামরায় আগুন লাগার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দক্ষিণ রেলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‘পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের একটি ব্যক্তিগত কোচে আগুন লাগে। পার্টি করার উদ্দেশে ভাড়া করা কামরাটি আলাদা করে মাদুরাই স্টেশনের কাছে রাখা হয়েছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। যা নিয়মবিরুদ্ধ। এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version