নিকলী সংবাদ দাতা: গতকাল ২১ জুলাই ২০২৩ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা পর্যায়ে ক্লাইমেট এ্যাকশান গ্রুপ গঠিত হয়েছে। বেসরকারী সংগঠন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টশন পপি’র উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা এবং দাতা সংস্থা সুইডেন এ্যাম্বেসী’র সহযোগিতায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় বাস্তায়নাধীন ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী-ক্রিয়া” আয়োজনে উপজেলা পর্যায়ের আলোচনা সভার মাধ্যমে উপজেলা কমিটি গঠিত হয়। সভার মূল সঞ্চালকের ভূমিকা পালন করেন জনাব এস এম রেজাউল হক মামুন, প্রকল্প সমন্বয়কারী ক্রিয়া প্রকল্প। সভায় জলবায়ু পরির্বতনের কারণে হাওড় অঞ্চলের মানুষের দূর্দশা এবং আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন উপস্থিত সদস্যগণ এবং সর্বসম্মতিক্রমে অবসর প্রাপ্ত শিক্ষক জনাব আইয়ুব আলীকে সভাপতি এবং সাংবাদিক আব্দুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে নিকলী উপজেলার নানা পেশার নারী পুরুষসহ মোট ২৭ জন উপস্থিত ছিলেন। প্রকল্পকমী সুইটি খাতুন, প্রকল্প কর্মকর্তা জনাব শাহীন হায়দার এবং মো: আরিফুর রহমান, প্রকল্প হিসাব ও প্রশাসন কর্মকর্তা অনুষ্ঠানে সার্বিক সহায়তা প্রদান করেন।
ব্রেকিং নিউজ
- আওয়ামী লীগের ‘নাশকতার’ প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ
- জোড়া শিরোপা সদর থানার: উৎসবমুখর পরিবেশে শেষ হলো পুলিশ কাবাডি টুর্নামেন্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির
- ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের
- অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
- কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

