পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত।
শনিবার (১৯ আগষ্ট) বিকাল ৫.০০ মিনিটে পবিপ্রবি’র ইনোভেশন সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মোঃ কামরুল ইসলাম, জয়েন্ট ডিরেক্টর মোঃ হুমায়ুন কবীর পলাশ, এসিস্টান্ট ডিরেক্টর জনাব মোঃ অলিউল্লাহ ভূইয়া সহ ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর নানাদিক তুলে ধরেন।

অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম বলেন,”ক্যারিয়ার এখন উন্মুক্ত, বিশ্বব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর অফুরন্ত সম্ভাবনা রয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version